
to every corner of South Africa
with free high speed starlink internet
would have access to internet
হাই-স্পিড ইন্টারনেট সব ধরনের মানুষ এবং ইন্ডাস্ট্রিকে সহায়তা করে, লজিস্টিক এবং ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা এবং আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করা পর্যন্ত। এটি ব্যবসাগুলিকে আরও কার্যকরভাবে পরিচালিত হতে সাহায্য করে, ডিজিটাল প্রযুক্তি উপলভ্য না থাকার ফলে হওয়া অসুবিধা কমায় এবং স্থানীয় কমিউনিটিগুলি যাতে নিজেদের মত করে বিকশিত হতে পারে তার সুযোগ দেয়।
দুর্ভাগ্যবশত, দক্ষিণ আফ্রিকার 1 কোটি 80 লক্ষেরও বেশি মানুষের কাছে হাই-স্পিড ইন্টারনেটের অ্যাক্সেস নেই।
Starlink সারা দেশে নির্ভরযোগ্য হাই-স্পিড ইন্টারনেটের অ্যাক্সেস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে প্রচলিত কানেক্টিভিটি পৌঁছে দেওয়া সম্ভব নয়। তবে বর্তমান মালিকানা সম্পর্কিত আইনের কারণে আমরা এখন প্রয়োজনীয় লাইসেন্সের জন্য আবেদন করতে পারছি না। এটি শীঘ্রই পরিবর্তিত হতে পারে।
দক্ষিণ আফ্রিকায়, ব্রড-বেসড ব্ল্যাক ইকোনমিক এমপাওয়ারমেন্ট (B-BBEE) আইন একটি সরকারি নীতি যাকে তৈরি করা হয়েছে ঐতিহাসিকভাবে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলির অর্থনৈতিক অংশগ্রহণ এবং সমতাকে উন্নত করতে। প্রায় 20 বছর ধরে, ইকুইটি ইক্যুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলি দক্ষিণ আফ্রিকায় বৈশ্বিক কোম্পানিগুলির জন্য B-BBEE শর্ত পূরণের বৈধ উপায় হিসেবে স্বীকৃত হয়েছে - কিন্তু টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তেমনটি নয়।
টেলিকম-এর নিয়মাবলীকে B-BBEE আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং ইকুইটি ইক্যুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলিকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার সরকার Starlink-এর মতো কোম্পানিগুলোকে দেশের রূপান্তরের লক্ষ্য পূরণে তাৎপর্যপূর্ণভাবে অবদান রাখার সুযোগ করে দিতে পারে। উদাহরণস্বরূপ, Starlink 5,000 গ্রামীণ বিদ্যালয়কে বিনামূল্যে সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে প্রতিবছর 24 লক্ষেরও বেশি শিক্ষার্থীদের হাই-স্পিড ইন্টারনেটের অ্যাক্সেস দেওয়া হবে।
গুগুরুত্বপূর্ণ বিষয়টি হলো, Starlink কোনো ধরনের বিশেষ সুবিধা চাইছে না, কারণ এই পরিবর্তনগুলি বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাব্য সকল অপারেটরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

নির্ভরযোগ্য ইন্টারনেটের মাধ্যমে, শিক্ষার্থীরা শিক্ষার উচ্চমানের রিসোর্সগুলি অ্যাক্সেস করতে পারবে, রিমোটভাবে পরিচালিত শিক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারবে।
আমরা 50 কোটি দক্ষিণ আফ্রিকান র্যান্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছি, যার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা জুড়ে 5,000টি গ্রামীণ স্কুলকে বিনামূল্যে ইন্টারনেট কানেকশন দেওয়া হবে এবং এর ফলে 24 লক্ষ স্কুল পড়ুয়া উপকৃত হবে। এটি সম্ভব করতে, দক্ষিণ আফ্রিকার টেলিকম-এর নিয়মাবলীকে আপডেট করে B-BBEE ICT সেক্টর কোডের সাথে সঙ্গতিপূর্ণ করতে হবে, যা ইতিমধ্যেই আইনের সমর্থন পেয়েছে।
তবে এর প্রভাব শ্রেণিকক্ষের সীমা ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত। কানেক্টিভিটি অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এটি কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে, সরকারি পরিষেবাকে উন্নত করে এবং ছোট বড় সমস্ত রকমের ব্যবসা পরিচালনা করা এবং তা বাড়ানোর কাজটিকে সহজ করে তোলে।

Starlink বিশ্বজুড়ে বিভিন্ন কমিউনিটির ওপর যে ইতিবাচক প্রভাব ফেলছে, তা নিয়ে আমরা গর্বিত, এবং বিদ্যমান কাস্টমারদের জন্য সার্ভিস উন্নত করা এবং আরো বেশি মানুষকে কানেক্টিভিটি দেওয়ার জন্য Starlink টিম যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে, বিশেষ করে সেইসব এলাকায়, যেখানে আগে হাই-স্পিড ইন্টারনেটের প্রায় কোনো সুযোগই ছিল না।
গোটা আফ্রিকার 24টি দেশসহ বিশ্বের আরও অনেক জায়গায় মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা Starlink কীভাবে ব্যবহার করছে, সে সম্পর্কে আরো জানুন।
গল্পগুলি পড়ুন