

Starlink Mini একটি কম্প্যাক্ট, পোর্টেবল কিট যা ব্যাকপ্যাকে সহজেই ফিট হয়ে যায়, যেখানেই থাকুন না কেন হাই স্পিড, কম লেটেন্সির ইন্টারনেট প্রদান করার জন্য এটি ডিজাইন করা হয়েছে।
এতে একটি বিল্ট-ইন WiFi রাউটার আছে, যার পাওয়ার খরচ কম, DC পাওয়ার ইনপুট সুবিধা রয়েছে এবং আপনি সর্বোচ্চ 100 Mbps-এর বেশি ডাউনলোড স্পিড উপভোগ করতে পারবেন
স্পেসিফিকেশন দেখুন

Starlink বিশ্বের প্রায় যেকোনো জায়গায় হাই স্পিড ইন্টারনেট প্রদান করে।
Starlink কয়েক মিনিটের মধ্যে কানেক্ট করে এবং আপনার পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় দ্রুত প্যাক করা সম্ভব।

মাত্র দুটি ধাপে Starlink সেট আপ করুন। নির্দেশনাগুলো যেকোনো ক্রমে কাজ করে:
1 প্লাগে গুঁজে দিন
2 আকশের দিকে মুখ করুন
Starlink-এর জন্য খোলা আকাশের দৃশ্যমানতা প্রয়োজন। আপনার সেরা ইনস্টলেশন লোকেশন নির্ধারণ করতে Starlink অ্যাপ ডাউনলোড করুন।

আমাদের সমস্ত রোমিং সার্ভিস প্ল্যানে 100 মাইল/ঘন্টা (160 কি.মি./ঘন্টা) পর্যন্ত স্পিডে চলতে-ফিরতে ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। আরো জানতে আমাদের সাধারণ প্রশ্ন ও উত্তর দেখুন।

Starlink কিটে আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু থাকে যাতে আপনি কয়েক মিনিটের মধ্যে অনলাইন হতে পারেন।












Starlink প্রকৃতির প্রতিকূল অবস্থায় টিকে থাকার মতো করে ডিজাইন করা হয়েছে – এটি বরফ গলাতে পারে এবং শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি ও প্রবল বায়ুপ্রবাহ সহ্য করতে পারে।
"আপনি যদি অফিসের বাইরে থেকে কাজ করতে চান বা ভ্রমণে যেতে চান, ইন্টারনেট কানেকশন আপনার সাথেই থাকবে! এটি খুব ভাল কাজ করে!"
"একটি পূর্ণ-সময়ের RV গ্রাহক হিসাবে আমরা আমাদের Starlink ভালবাসি। আমরা যেখানেই গিয়েছিলাম ইন্টারনেট কানেকশন সব জায়গাতেই ছিল।"
"Starlink আমাকে আমার অনলাইন কাজে সহায়তা করেছে, বিভিন্ন জায়গাতে আমি ঘুরে বেড়াতে পেরেছি, স্যাটেলাইট ইন্টারনেটের নির্ভরযোগ্যতার সাথে আমি শীঘ্রই গ্রামাঞ্চলে বসবাস করার সিদ্ধান্ত নিতে পেরেছি।"