

Starlink প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো করে ডিজাইন করা হয়েছে - এটি তুষার গলাতে পারে এবং শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড়োহাওয়া সহ্য করতে পারে। লেটেস্ট জেনারেশনের Starlink কিটগুলি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সময়ও কানেক্টিভিটি বজায় রাখতে পারে, 160+ কিমি/ঘন্টা (99+ মাইল/ঘন্টা) পর্যন্ত গতিবেগের বাতাসেও স্বচ্ছন্দ্যে কাজ করে এবং -40°সে (-40°ফা) থেকে 43°সে (110°ফা) তাপমাত্রা সহ্য করতে পারে।
এখনই আবাসিক ব্যবহারের জন্য Starlink অর্ডার করুন >
"আমরা এমনকি ঘূর্ণিঝড়ের মত আবহাওয়া পরিস্থিতিতেও নির্বিঘ্নে সার্ভিস পেয়েছি। আমরা সবাইকে বলব Starlink নেওয়ার জন্য।"
“গত বছর ঘূর্ণিঝড় হেলেনের সময় কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। অনেকেই তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেনি। Starlink-এর মাধ্যমে আমরা অনলাইনে আসতে পেরেছি এবং ফোনে লোকজনের সাথে যোগাযোগ করতে পেরেছি। Starlink আমাদের জন্য জীবনদায়ী সমাধান হিসেবে কাজ করেছে!! ধন্যবাদ!”
“প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের মধ্যেও আমার ইন্টারনেট থাকে। এই এলাকায় আমি যতজনকে চিনি তাদের সবাইকে বলছি! স্পিড নিয়ে তো কোনো কথাই হবে না। আমি তো বুঝতেই পারি না, কেন কেউ Starlink ছাড়া অন্য কিছু ব্যবহার করবে!!!”

Starlink নির্ভরযোগ্য হাই-স্পিড ইন্টারনেট সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে, এমনকি দুর্যোগের ফলে কাস্টমার স্পষ্টভাবে আকাশ দেখতে না পেলেও এটি নিরবিচ্ছিন্নভাবে সার্ভিস দিতে থাকে। গাছ, বাড়ি এবং অন্য কোনো বাধা উপগ্রহের সাথে কানেকশন সাময়িকভাবে ব্লক করে দিতে পারে, তবে সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলি সাধারণত ইউজার বুঝতেই পারেন না।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইউজার টার্মিনাল 10টিরও বেশি স্যাটেলাইট দেখতে পায়, যার ফলে যে কোনো একটি স্থিতিশীল এবং বাধাহীন স্যাটেলাইটের কানেকশন ব্যবহার করে ট্র্যাফিক রুট করার জন্য তার কাছে একাধিক বিকল্প থাকে। লিঙ্কে পারফরম্যান্স সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে Starlink টার্মিনালগুলো তা সমাধান করার জন্য রিয়েল-টাইমে অটোমেটিক স্যাটেলাইট পরিবর্তন করে: এটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকা ইনস্টলেশনের জন্য প্রোঅ্যাক্টিভভাবে এবং মোবাইল টার্মিনাল ও অপ্রত্যাশিত সমস্যার জন্য রিঅ্যাক্টিভভাবে ঘটতে থাকে।
আরও পড়ুন >

প্রাকৃতিক বিপর্যয়ের মুখে, Starlink স্যাটেলাইট নেটওয়ার্ক একটি স্থিতিশীল অনলাইন সংযোগ নিশ্চিত করে - এমনকি যেখানে প্রচলিত পরিকাঠামো ক্ষতিগ্রস্ত বা নেই সেখানেও।
দুর্যোগে ও আপৎকালীন পরিস্থিতির ক্ষেত্রেই দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে যোগাযোগ বজায় রাখা অপরিহার্য হয়ে পড়ে। বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগের মধ্যে পড়া কমিউনিটিগুলি প্রায়ই বিচ্ছিন্ন হয়ে পড়ে আর সেই সময় তাদের নির্ভরযোগ্য কানেকশনের প্রয়োজন সবচেয়ে বেশি। সবচেয়ে প্রত্যন্ত বা বিধ্বস্ত এলাকাতেও হাই স্পিড, কম লেটেন্সির ইন্টারনেট প্রদান করার জন্য Starlink-কে কয়েক মিনিটের মধ্যে ইনস্টল করা যায়। এখানে আরো পড়ুন।
"দুর্যোগে সহায়তা করার জন্য আমরা একটি সংস্থা চালাই। দুর্যোগকালীন যোগাযোগের জন্য আমরা Starlink ব্যবহার করি। গত বছর যখন জর্জিয়ার ভিদালিয়ায় হেলেন আঘাত হানে, তখন টানা প্রায় 24 ঘণ্টা একমাত্র আমরাই বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ রাখতে পেরেছিলাম। আমরা রিলে করে স্থানীয় প্রশাসনকে বাইরের সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করেছি। আমরা যে কাজ করি সেখানে Starlink সত্যিই এক বিরাট আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে এবং আমাদের কাছে আগের তুলনায় অনেক বেশি মানুষকে সাহায্য করার সুযোগ এনে দিয়েছে।"
মে মাসের শুরুতে দাবানল ছড়িয়ে পড়ার সময় আমি উত্তর অন্টারিওতে ছিলাম। আমি তখন সবেমাত্র আমার Starlink সেট আপ করেছি, পরের দিনই আমাকে জানানো হল যে আমাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার কাছে যদি ইন্টারনেট না থাকত, তাহলে যে সমস্ত লোকজনকে উদ্ধার করা হচ্ছিল আমি তাদের একেবারে শেষের দিকের দলটার মধ্যে পড়তাম। আমি সত্যিই ভাগ্যবান যে আমার কাছে Starlink ছিল এবং এটি সহজে সেট আপ করতে পেরেছিলাম।”
“2024 সালে রিও গ্র্যান্ডে দো সুল-এ প্রাকৃতিক দুর্যোগের পর থেকে, আমি ইন্টারনেট অ্যাক্সেস করার নির্ভরযোগ্য বিকল্প হিসাবে Starlink কানেকশন ব্যবহার করা শুরু করি। Starlink একটি স্ট্র্যাটেজিক টুলে পরিণত হয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে এটি অসাধারণ ফলাফল দিতে সক্ষম।"

“আমি কলোম্বিয়ার গ্রামীণ পাহাড়ি এলাকায় থাকি যা বোগোতা থেকে প্রায় এক ঘণ্টা দূরে এবং বিভিন্ন দেশের মানুষের সঙ্গে ভিডিও চ্যাটের মাধ্যমে সারাদিন অনলাইনে ইংরেজি পড়াই। এছাড়াও, আমার স্ত্রী সারাদিন অনলাইনে স্প্যানিশ পড়ান। আমাদের এমন একটি নির্ভরযোগ্য ইন্টারনেট সার্ভিসের প্রয়োজন ছিল যা আমাদের এই অনুন্নত, গ্রামীণ অঞ্চলের ভৌগলিক অবস্থান এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারে।
অস্বীকার করার কোনো জায়গা নেই, কয়েক মাস ধরে বৃষ্টিপাত, আকাশ দেখতে না পাওয়া, ক্রমাগত মেঘে ঢেকে থাকা এবং ঝড়ো পরিবেশের মত সবচেয়ে চ্যালেঞ্জিং আবহাওয়াতেও Starlink সম্পূর্ণরূপে নির্ভরযোগ্য থেকেছে।
আমরা 200 Mbps ডাউনলোড স্পিড এবং প্রায় 20 Mbps আপলোড স্পিড পাচ্ছি। আমরা দুজনই কোনো বাধা-বিপত্তি বা বিভ্রাট ছাড়াই সারা দিন কাজ করতে পারছি এবং বোগোতায় থাকাকালীন আমরা কেবল্ কোম্পানির যে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতাম এটি তার চেয়েও ভাল কাজ করছে। সত্যিই অসাধারণ সার্ভিস।
— রায়ান সি. লা ক্যালেরা, কলোম্বিয়া
শুরু করতে আপনার ঠিকানা লিখুন >
সাইন আপ ক্লিক করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন