ব্যক্তিগত
ব্যবসা
আবাসিকরোমিং
সাইন ইন করুনসহায়তা কেন্দ্রউপলভ্যতা দেখানোর ম্যাপস্পেসিফিকেশনপরিষেবা প্ল্যানভিডিও নির্দেশিকাপ্রযুক্তিআপডেটকাস্টমারের গল্প
Starlink, Landline-এর স্থল পরিবহনের জন্য ফ্লিট ম্যানেজমেন্ট এবং রিয়েল-টাইম ট্র্যাকিং সম্ভব করে তুলেছে
আমাদের সাথে যোগাযোগ করুন
ক্রেতার নির্দেশিকা
ব্যবসার জন্য Starlink
আমাদের সাথে যোগাযোগ করুনক্রেতার নির্দেশিকা
সমস্ত কেস স্টাডি

পরিস্থিতি


প্রধান এয়ারলাইন নেটওয়ার্কের সাথে বিলাসবহুল মোটর কোচ সার্ভিসকে ইন্টিগ্রেট করার ক্ষেত্রে অগ্রগামী প্রতিষ্ঠান, The Landline Company কে উচ্চ গতির, নির্ভরযোগ্য ইন্টারনেট প্রদানের মাধ্যমে Starlink আঞ্চলিক পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাচ্ছে। The Landline Company যাত্রীদের বিমান যাত্রার অংশ হিসেবে নির্ধারিত গ্রাউন্ড কানেকশন সরবরাহ করে, যা প্রায়শই শিকাগো ও'হেয়ার এবং ফিলাডেলফিয়ার মতো ব্যস্ত কেন্দ্রগুলিতে নিরাপত্তা পরীক্ষা এড়াতে সাহায্য করে।

সংক্ষিপ্ত ফ্লাইটের পরিবর্তে দক্ষ ও কম নির্গমনকারী গ্রাউন্ড সার্ভিস ব্যবহার করে, The Landline Company কম সেবা প্রাপ্ত এলাকাগুলোতে পৌঁছানো সহজ করে এবং এয়ারলাইন ব্র্যান্ডের অভিজ্ঞতা অটুট রাখে। Starlink পুরো যাত্রা জুড়ে অ্যাপ, বিনোদন এবং কাজের বিভিন্ন টুলের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল অ্যাক্সেস নিশ্চিত করে, অনবোর্ড ওয়াই-ফাইকে গ্রাহকের বিশ্বাস ও সন্তুষ্টির মূল উপাদান হিসেবে রূপান্তরিত করছে।

ডেনভার, ফিলাডেলফিয়া, মিনিয়াপোলিস, টরন্টো এবং শিকাগোর মত হাবগুলোতে এক ডজনেরও বেশি রুট এবং আরও সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে, Starlink দ্রুত স্কেলিং নিশ্চিত করে, ফ্লিটের প্রতিটি ইউনিটে স্বাধীন ইনস্টলেশন, নজরদারি ও পরিচালনা সক্ষম করে।

চ্যালেঞ্জ


পূর্ববর্তী সেলুলার-ভিত্তিক নেটওয়ার্কগুলি ধারাবাহিক পারফরম্যান্স দিতে পারেনি, ফলে যাত্রী এবং অপারেশন উভয় ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে। অনিয়মিত সার্ভিস, বিশেষ করে শহরতলির বাইরে, অসম্পূর্ণ কাভারেজ, গড়ে মাত্র 10 Mbps ডাউনলোড স্পিড এবং জটিল লগইন সিস্টেমের কারণে অভিযোগ উত্থাপিত হয়েছে। বিমান সংস্থাগুলির নির্বিঘ্ন ইন্টিগ্রেশনের বিরাট প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে এটি বাধার সৃষ্টি করে, অন্যদিকে ব্যান্ডউইথের সীমাবদ্ধতার ফলে মাল্টি-প্যাসেঞ্জার স্ট্রিমিং বা প্রোডাক্টিভিটির সুবিধা দেওয়া প্রায় অসম্ভব করে তোলে। ডুয়াল সিম সেটআপ এবং ভেন্ডরকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ধীরগতি সহ রক্ষণাবেক্ষণের সমস্যার জন্য কাজকর্ম সম্পাদনে অনেক বেশি সময় লাগছে, যা রিয়েল-টাইম ট্র্যাকিং এবং যাত্রীদের এনগেজমেন্টের জন্য ডিজিটাল কন্টিনিউইটির উপর নির্ভরশীল একটি মডেলের বৃদ্ধিকে জটিল করে তুলেছে।

ইমপ্যাক্ট


Starlink-এর Wi-Fi, Landline Company-এর অনবোর্ড অভিজ্ঞতাকে উন্নত করেছে এবং এখন এটি দুর্বল সেলুলার কানেকশনের ওপর নির্ভর করার বদলে হাই-পারফরম্যান্স কানেক্টিভিটিতে চলে গেছে যার ফলে ব্যবসা বেড়েছে, খরচ কমেছে এবং যাত্রীদের আনুগত্যও বেড়েছে। Landline Company-এর নতুন Prevost H3-45 মোটরকোচের ফ্লিটের প্রতিটি গাড়ি বিলাসবহুল অভ্যন্তরে সজ্জিত এবং সেই সঙ্গে আছে Starlink চালিত আল্ট্রা-ফাস্ট, ফ্রি Wi-Fi-এর সুবিধা, যা গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য অ্যাক্সেস নিশ্চিত করে, ক্রমবর্ধমান রুটের মধ্যে মসৃণ ডিজিটাল ট্রানজিশন এবং অপারেশনাল ইনসাইট প্রদান করে।

Landline Company-এর কমার্শিয়াল ভাইস প্রেসিডেন্ট নিক জনসন বলছেন: “Starlink-এর সহায়তায় আমরা প্রিমিয়াম আঞ্চলিক ভ্রমণের অভিজ্ঞতাটিকে নতুন পরিভাষা দিতে পারছি। আমাদের কাস্টমাররা এখন একইরকম নির্ভরযোগ্যতার সাথে স্ট্রিম করতে, কাজ করতে বা ফ্লাইটের স্টেটাস চেক করতে পারবেন যেমনটা নিজেদের বাড়িতে বসে করতেন পারতেন। এটি যে শুধু আরো ভাল ইন্টারনেট কানেকশন দিচ্ছে তাই নয়, এটি যাত্রার অভিজ্ঞতাটিকেও উন্নত করছে।”

  • প্যাসেঞ্জারদের জন্য আরো ভালো কন্টিনিউটি: Starlink এয়ারলাইন অ্যাপ, স্ট্রিমিং এবং কাজের জন্য স্থিতিশীল লিঙ্ক সরবরাহ করে, ফলে শুরু থেকে শেষ পর্যন্ত একটি যাত্রার অভিজ্ঞতাটি একইরকম থাকে।
  • অপারেশনটিকে আরো ভালভাবে দেখাশোনা করা: Starlink রিয়েল-টাইম গাড়ির ট্র্যাকিং এবং টেলিমেট্রির সুবিধা দেয়, যার ফলে সেলুলার কভারেজের ওপর নির্ভরতা ছাড়াই স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং ঠিক সময়ে ভাল পারফরম্যান্স দেওয়া যায়।
  • কাস্টমারদের আরো ভাল অভিজ্ঞতা: অনিয়মিত Wi-Fi-এর অভিজ্ঞতা দূর করে Starlink, কানেক্টিভিটির বিষয়টিকে সমস্ত অভিযোগের উৎস থেকে একটি মূল ফিচারে বদলে দিতে পেরেছে যার ফলে কাস্টমাররাও সন্তুষ্ট এবং ব্যবসাও বাড়ছে।
33%
পুরনো Wi-Fi নির্ভরশীলতা সম্পর্কিত অভিযোগের ঘটনা, এখন প্রায় শূন্যে নেমে এসেছে
গাড়ি-পিছু কানেক্টিভিটির খরচ 53%
কমে গেছে
ডাউনলোডের গড় স্পিড এখন 300 Mbps,
যা আগেকার 10 Mbps-এর থেকে অনেক বেশি
আমাদের টিমের সাথে যোগাযোগ করুন
আপনার ব্যবসায়িক কাজে দুর্দান্ত গতি আনতে কীভাবে Starlink ব্যবহার করবেন তা জানুন।
যোগাযোগ করুন
পেশাউপগ্রহ পরিচালকঅনুমোদিত রিসেলারগোপনীয়তা এবং আইনি
Starlink © 2025
Starlink হলো SpaceX-এর একটি বিভাগ। spacex.com-এ আমাদের ভিজিট করুন
STARLINK-এর সঙ্গে আপ টু ডেট থাকতে আগ্রহী?
সাইন আপ ক্লিক করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন