ব্যক্তিগত
ব্যবসা
আবাসিকরোমিং
সাইন ইন করুনসহায়তা কেন্দ্রউপলভ্যতা দেখানোর ম্যাপস্পেসিফিকেশনপরিষেবা প্ল্যানভিডিও নির্দেশিকাপ্রযুক্তিআপডেটকাস্টমারের গল্প
Kingo, Starlink-এর ব্রডব্যান্ড কানেক্টিভিটির মাধ্যমে তাদের ব্যবসা 2,400% বাড়াতে পেরেছে
আমাদের সাথে যোগাযোগ করুন
ক্রেতার নির্দেশিকা
ব্যবসার জন্য Starlink
আমাদের সাথে যোগাযোগ করুনক্রেতার নির্দেশিকা
সমস্ত কেস স্টাডি

পরিস্থিতি


Kingo, গুয়াতেমালা, হন্ডুরাস এবং কলম্বিয়ার অফ-দ্য-গ্রিড (OTG) কমিউনিটির মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ের জন্য সাশ্রয়ী মূল্যের পরিচ্ছন্ন জ্বালানি ও কানেক্টিভিটি সল্যুশন প্রদান করে। তারা হাই-আপটাইম সিস্টেম ডিজাইন এবং পরিচালনা করে যা প্রত্যন্ত অঞ্চলে লাস্ট-মাইল সার্ভিস সরবরাহ করে যেখানে প্রচলিত তারনির্ভর পরিকাঠামো স্থাপন করা অত্যন্ত চ্যালেঞ্জিং বা ব্যয়বহুল। এ পর্যন্ত Kingo 2.7 মিলিয়নের বেশি মানুষের কাছে সৌর শক্তি পৌঁছে দিয়েছে এবং 2035 সালের মধ্যে 100 মিলিয়নের বেশি পরিবারে এই সার্ভিস পৌঁছে দিতে পারবে বলে আশা করছে।

Kingo IoT(ইন্টারনেট অফ থিঙ্গস) প্রযুক্তি ব্যবহার করে, ভোগ্য পণ্য উৎপাদনকারী ও আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে অফ-দ্য-গ্রিড (OTG) এলাকায় তাদের কাজকর্ম সম্প্রসারণে সহায়তা করে। তাদের মাধ্যমে OTG কমিউনিটিগুলো প্রথমবারের মতো শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য প্রাথমিক পরিষেবাগুলির সুবিধা পেতে শুরু করেছে।

চ্যালেঞ্জ


Kingo প্রথমে একটি জিওস্যাটেলাইট প্রোভাইডার ব্যবহার করে তাদের কাজকর্ম শুরু করেছিল, কেন না 2023 সাল পর্যন্ত, যে সমস্ত দেশে তারা কাজ করত সেখানে এটিই ছিল একমাত্র ইন্টারনেট সার্ভিস। Kingo-কে সীমিত ব্যান্ডউইথ, হাই লেটেন্সি এবং ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে — বিশেষ করে লাতিন আমেরিকার বিভিন্ন অফ-গ্রিড অঞ্চলে।

এছাড়াও Kingo চাইছিলো এমন একটি নির্ভরযোগ্য প্রযুক্তিগত সহায়তা এবং ফ্লেক্সিবল প্রাইসিং প্ল্যান যা তাদের টার্গেট মার্কেটের জন্য উপযুক্ত এবং সাশ্রয়ী।

ইমপ্যাক্ট


Kingo যেহেতু তাদের ব্যবসায়িক কাজ বাড়াতে Starlink ব্যবহার করছে, সেহেতু তার লেটেন্সি পারফরম্যান্স, ব্যান্ডউইথ, আপটাইম এবং কভারেজে সমস্ত ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। Kingo হাজার হাজার গ্রামীণ কমিউনিটির কাছে ব্রডব্যান্ড সার্ভিস পৌঁছে দিতে পারছে, যা তাদের কাজকর্মে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে।

Kingo-এর ইউজারের সংখ্যা 10টি গ্রামে 800 জন থেকে বেড়ে হয়েছে 20,000+ জন ইউজার যারা ছড়িয়ে আছে 250টি কমিউনিটি জুড়ে — এর পুরোটাই হয়েছে 18 মাসের মধ্যে। Kingo 2025 সালের মধ্যে 450টি কমিউনিটিতে 36,000 জন ইউনিক ইউজারের লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে।
2,525%
Starlink-এ স্যুইচ করার পর থেকে ইউজার বৃদ্ধি পেয়েছে
2,400%
Starlink-এ স্যুইচ করার পর থেকে কমিউনিটি বৃদ্ধি পেয়েছে
80%
বছরের বাকি অংশের জন্য আনুমানিক বৃদ্ধি
chevron_left
chevron_right
আমাদের টিমের সাথে যোগাযোগ করুন
আপনার ব্যবসায়িক কাজে দুর্দান্ত গতি আনতে কীভাবে Starlink ব্যবহার করবেন তা জানুন।
যোগাযোগ করুন
পেশাউপগ্রহ পরিচালকঅনুমোদিত রিসেলারগোপনীয়তা এবং আইনি
Starlink © 2025
Starlink হলো SpaceX-এর একটি বিভাগ। spacex.com-এ আমাদের ভিজিট করুন
STARLINK-এর সঙ্গে আপ টু ডেট থাকতে আগ্রহী?
সাইন আপ ক্লিক করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন