Casey’s বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কনভিনিয়েন্স স্টোর চেনগুলোর একটি, যারা 1968 সাল থেকে ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে ব্যবসা করে আসছে। Casey’s তার অর্ধেকেরও বেশি স্টোর 5,000 বা তার চেয়ে কম জনসংখ্যার শহরে পরিচালনা করে এবং প্রায়শই এই এলাকাগুলিতে নতুন রিটেল প্রযুক্তিকে নিয়ে আসে।
যেহেতু কোম্পানির উপস্থিতি গ্রামীণ এলাকায় যথেষ্ট বেশি তাই নির্ভরযোগ্য ইন্টারনেট তাদের কাছে বড় এক সুযোগ নিয়ে এসেছিল। এই সমস্ত এলাকাগুলিতে, যেখানে ব্রডব্যান্ড সার্ভিস দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জের সেখানে Casey’s-এর উন্নত মান বজায় রাখার ক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস প্রদানে Starlink অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চ্যালেঞ্জ
গ্রামীণ এলাকায় পরিচালিত অনেক ব্যবসার মতোই, Starlink ব্যবহারের আগে, Cassy's-কে প্রচলিত ইন্টারনেট কানেকশনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে।
“দুর্বল নেটওয়ার্কযুক্ত এলাকায় অবস্থিত স্টোরগুলোর ক্ষেত্রে, নেটওয়ার্কের ব্যান্ডউইথ এবং নির্ভরযোগ্যতা না থাকলে তা স্টোরের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করতে পারে। আমরা এই সাইটগুলো নিয়েও উদ্বিগ্ন, কারণ আমরা আমাদের অতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে এবং কর্মীদের জন্য স্টোর পরিচালনা সহজ করতে প্রযুক্তি ব্যবহার অব্যাহত রাখছি। Starlink নিরবচ্ছিন্নভাবে এমন পারফরম্যান্স সরবরাহ করে যা ব্যান্ডউইথ, লেটেন্সি এবং ডেটা লসের ক্ষেত্রে আমাদের ন্যূনতম স্ট্যান্ডার্ডকে ছাড়িয়ে গেছে ফলে অতিথি সার্ভিস এবং স্টোরের কাজকর্মে ইতিবাচক প্রভাব ফেলেছে। এমনকি Starlink ব্যবহার করে আমরা আমাদের VoIP ফোন সার্ভিসটিও নির্বিঘ্নে পরিচালিত করতে পেরেছি।”
প্রভাব
Starlink ব্যবহারের ফলে, Casey’s লেটেন্সি পারফরম্যান্স, ব্যান্ডউইথ, আপটাইম এবং কভারেজে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছে:
"নতুন কোনো স্টোর তৈরি করার সময় বিল্ডিংটিতে টেরেস্ট্রিয়াল ব্রডব্যান্ড কানেকশন নিয়ে আসা সবসময় একটি বড় চ্যালেঞ্জ এবং জটিল লজিস্টিক কাজ হয়ে ওঠে। সার্ভিসটি দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্র থেকে কয়েক ডজন প্রতিনিধিকে একসঙ্গে কাজ করতে হয়, কীভাবে এবং ঠিক কোথায় এটি সরবরাহ করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, সাইট পরিদর্শন এবং নির্মাণ কাজকর্মের সময়সূচী নির্ধারণ—এই সমস্ত কিছুতে একমত হতে হয় এবং সবকিছু সময়মতো সম্পন্ন করার চেষ্টা করতে হয়। এর উপর, ব্রডব্যান্ড কোম্পানিগুলোর নির্মাণ করার ব্যয় এখন সাধারণত পাঁচ অঙ্কের হয়ে থাকে। Starlink এই সমস্ত জটিলতা দূর করে দেয়। আগে যেখানে স্থলভিত্তিক ইন্টারনেট সার্ভিস পাওয়ার জন্য সপ্তাহজুড়ে টেরেস্ট্রিয়াল ISP সার্কিটের জন্য অপেক্ষা করতে হতো ও মাঝে মাঝে দুর্বল সেলুলার ব্যাকআপ ব্যবহার করে স্টোর চালু করতে হতো, এখন Starlink থাকায় সেই সমস্যা নেই। বিল্ডিংয়ে কেবল টানা সহ এটি ইনস্টলেশন সাধারণত 60-90 মিনিট লাগে। এটা বিরাট পার্থক্য গড়ে দিয়েছে।”
উন্নত অতিথি পরিষেবা
নির্ভরযোগ্য টেরেস্ট্রিয়াল ব্রডব্যান্ড
ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ফোন সার্ভিস
উন্নত লেটেন্সি এবং থ্রুপুট রেট
chevron_left
chevron_right
আমাদের টিমের সাথে যোগাযোগ করুন
আপনার ব্যবসায়িক কাজে দুর্দান্ত গতি আনতে কীভাবে Starlink ব্যবহার করবেন তা জানুন।