ব্যক্তিগত
ব্যবসা
আবাসিকরোমিং
সাইন ইন করুনসহায়তা কেন্দ্রউপলভ্যতা দেখানোর ম্যাপস্পেসিফিকেশনপরিষেবা প্ল্যানভিডিও নির্দেশিকাপ্রযুক্তিআপডেটকাস্টমারের গল্প
Starlink, বিশ্বজুড়ে গ্রামীণ শিক্ষার্থীদের কানেক্ট করতে সাহায্য করছে
আমাদের সাথে যোগাযোগ করুন
ক্রেতার নির্দেশিকা
ব্যবসার জন্য Starlink
আমাদের সাথে যোগাযোগ করুনক্রেতার নির্দেশিকা
সমস্ত কেস স্টাডি

পরিস্থিতি


শিক্ষার জন্য ইন্টারনেটের অ্যাক্সেস অপরিহার্য হয়ে উঠেছে, তবে গ্রামাঞ্চলের শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রায়শই খুব সীমিত কানেক্টিভিটি থাকে। Starlink-এর মাধ্যমে হাজারো শিক্ষার্থী হাই-স্পিড ইন্টারনেট সুবিধা পাচ্ছে, যা তাদের সামনে অপার সম্ভাবনার নতুন এক জগত খুলে দিয়েছে।

ক্লাসরুমগুলোকে কানেক্ট করছে


নিউ মেক্সিকোর নাভাহো নেশনের ওজো এনসিনো প্রি-স্কুলে, Starlink, শিক্ষকদের শিখণ উপকরণ ব্যবহার করা, বাড়িতে থাকা শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস নেওয়া এবং শ্রেণিকক্ষে অনলাইন লার্নিং টুল অ্যাক্সেস করতে সহায়তা করছে। আগে যেখানে শিক্ষকরা স্কুলের মাত্র একটি কম্পিউটার ব্যবহার করে ভার্চুয়াল লেস্‌ন স্ট্রিমিং করতে হিমশিম খাচ্ছিলেন, সেখানে এখন Starlink-এর মাধ্যমে তারা একসঙ্গে ডজনখানেক ডিভাইস কানেক্ট করে স্ট্রিমিং, ফাইল আপলোড-ডাউনলোড এবং লার্নিং পোর্টাল ব্যবহার করতে সক্ষম হয়েছেন।

ওরেগনের গ্রামীণ অঞ্চল মিস্ট-এ Starlink, মিস্ট গ্রেড স্কুলের শিক্ষার্থীদের মূল্যবান অনলাইন শিক্ষা উপকরণে অ্যাক্সেস করতে সহায়তা করেছে। মিস্ট-এর শিক্ষকরা এখন এমন সব শিক্ষা উপকরণ ব্যবহার করতে পারছেন, যা আগেকার ধীরগতির ও দুর্বল কানেকশনের সময় সম্ভব ছিল না। ভারনোনিয়া স্কুল ডিস্ট্রিক্ট হাই-স্পিড ইন্টারনেট কানেকশন নিয়ে আসার চেষ্টা করলেও, গ্রামীণ রাস্তায় ইন্টারনেট নিয়ে আসার জন্য মাইলের পর মাইল ধরে নির্দিষ্ট একটি লাইন বসানোর অত্যধিক খরচের কারণে তা বাস্তবায়িত করা সম্ভব ছিল না। Starlink, এই গ্রামীণ এলাকায় হাই-স্পিড ও কম লেটেন্সির ইন্টারনেট পৌঁছে দিয়ে, মিস্ট-এর শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আমূল বদলে দিয়েছে:

ভারনোনিয়া স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট অ্যারন মিলার বলেন: ""এই স্কুলে যেখানে 2-3 টি কম্পিউটার স্টেশনেও ঠিকমতো ইন্টারনেট চলত না, এখন সেখানে আমাদের 36 জন শিশুই একসাথে হাই-স্পিড কার্যকর ইন্টারনেট ব্যবহার করতে পারছে। এটি আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনে একটি যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে।”

বাড়িতে থাকা ছাত্রছাত্রীদের কানেক্ট করছে


শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে ইন্টারনেট থাকা যেমন জরুরি, তেমনি বাড়িতেও শিক্ষার্থীদের কানেকশন থাকা দরকার যাতে তারা গবেষণার কাজ, অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা ও অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে – অথচ দুই-তৃতীয়াংশ শিশু-কিশোর এবং তরুণ-তরুণীর বাড়িতে কোনো ইন্টারনেট কানেকশনই নেই। এই কারণে, যখন Starlink ওজো এনসিনো প্রি-স্কুলের শ্রেণিকক্ষে এতটা সফল বলে প্রমাণিত হল, তখন কিউবার ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টও সিদ্ধান্ত নেয় 300-এরও বেশি শিক্ষার্থীর বাড়িতে Starlink কানেকশন দেওয়ার, যাদের বেশিরভাগই নাভাজো নেশন রিজার্ভেশনে থাকে, যেখানে কোনো সেলফোন নেটওয়ার্কই নেই। শিক্ষক ও শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে স্পষ্ট বোঝা যায় Starlink ওজো এনসিনো কমিউনিটিতে কী ধরনের প্রভাব ফেলেছে:

“যেসব শিক্ষার্থীরা এই সার্ভিস পেয়েছে, তারা জানিয়েছে যে তারা এখন পুরো [ভার্চুয়াল] ক্লাসে বাড়ি থেকেই নির্বিঘ্নে অংশ নিতে পারছে এবং এত দ্রুত গতির ইন্টারনেট তারা আগে কখনও দেখেনি। এছাড়াও, অনেক পরিবারে একাধিক শিক্ষার্থী রয়েছে যাদের একই সময় অনলাইনে যেতে হয়—Starlink আসার আগে যেটি একেবারেই অসম্ভব ছিল।"

গ্রামীণ ওকলাহোমার আদিবাসীদের সাথে সংযোগ স্থাপনের জন্য চেরোকি নেশনও Starlink-কে ব্যবহার করেছে। চেরোকি নেশনের চিফ চাক হোসকিন, জুনিয়র, শিক্ষা প্রক্রিয়াকে সহজতর করতে এবং কমিউনিটিগুলোর সাফল্যের জন্য কানেক্টিভিটির গুরুত্বের ওপর জোর দিয়েছেন:

"প্রত্যেকটি শিশু, প্রতিটি চেরোকি শিশু, সে তারা যেখানেই বড় হয়ে উঠুক না কেন, তাদের প্রত্যেকের অনলাইনে যাওয়ার এবং শিক্ষা ও চাকরির সুযোগ পাওয়ার মত প্রাথমিক সুবিধাগুলি থেকে বঞ্চিত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

আমাদের টিমের সাথে যোগাযোগ করুন
আপনার ব্যবসায়িক কাজে দুর্দান্ত গতি আনতে কীভাবে Starlink ব্যবহার করবেন তা জানুন।
যোগাযোগ করুন
পেশাউপগ্রহ পরিচালকঅনুমোদিত রিসেলারগোপনীয়তা এবং আইনি
Starlink © 2025
Starlink হলো SpaceX-এর একটি বিভাগ। spacex.com-এ আমাদের ভিজিট করুন
STARLINK-এর সঙ্গে আপ টু ডেট থাকতে আগ্রহী?
সাইন আপ ক্লিক করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন