ব্যক্তিগত
ব্যবসা
আবাসিকরোমিং
সাইন ইন করুনসহায়তা কেন্দ্রউপলভ্যতা দেখানোর ম্যাপস্পেসিফিকেশনপরিষেবা প্ল্যানভিডিও নির্দেশিকাপ্রযুক্তিআপডেটকাস্টমারের গল্প
Starlink সমুদ্র যাত্রায় 3x দ্রুত ডেটা ট্রান্সফার এবং 10x কম লেটেন্সির ইন্টারনেটের সুবিধা দিচ্ছে
আমাদের সাথে যোগাযোগ করুন
ক্রেতার নির্দেশিকা
ব্যবসার জন্য Starlink
আমাদের সাথে যোগাযোগ করুনক্রেতার নির্দেশিকা
সমস্ত কেস স্টাডি

পরিস্থিতি


বিশ্বের বৃহত্তম ক্রুজ কোম্পানি হিসেবে, Carnival Corporation & plc তাদের 90টিরও বেশি জাহাজ, যারা বিশ্বব্যাপী 700-টিরও বেশি বন্দরে ঘুরে বেড়ায়, তাদের মাধ্যমে বছরে প্রায় 13 মিলিয়ন অতিথিকে ভ্রমণ পরিষেবা দেয়। সব সময় কোম্পানির জাহাজের বহরে 300,000+ অতিথি ও ক্রু সদস্য ভ্রমণ করেন, সেই অতিথি ও ক্রু-দের জন্য উচ্চমানের অভিজ্ঞতা বজায় রাখতে, এমন একটি ইন্টারনেট সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি প্রয়োজনে সম্প্রসারণ করা যায় ও নির্ভরযোগ্য।

চ্যালেঞ্জ


সমুদ্রপথে পরিচালিত অন্যান্য বহু ব্যবসা প্রতিষ্ঠানের মতোই, Starlink ব্যবহারের আগে Carnival-কে প্রচলিত ইন্টারনেট কানেকশনের সীমাবদ্ধতার চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়েছে। আগে স্যাটেলাইট ইন্টারনেট বলতে মূলত জিওস্টেশনারি আর্থ অরবিট (GEO) স্যাটেলাইট-নির্ভর সেবা বোঝাত। কিন্তু, পৃথিবী থেকে এর বিরাট দূরত্ব (~36,000 কিমি) হওয়ার ফলে এতে সাধারণত লেটেন্সি বেশি হয় এবং ব্যান্ডউইথ তুলনামূলকভাবে কম থাকে। এছাড়াও, প্রচলিত GEO স্যাটেলাইট সার্ভিস চালু রাখতে ব্যাপক রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় আর এর বিশাল পরিকাঠামোর কারণে এটি ব্যয়বহুল এবং যান্ত্রিক ত্রুটির ঝুঁকিও বেশি। এইসব কারণের সঙ্গে আবহাওয়া পরিস্থিতিগত সংবেদনশীলতা যুক্ত হওয়ায়, তা মাঝে মাঝেই এর নির্ভরযোগ্যতাকে প্রভাবিত করে। Carnival-এর অভিজ্ঞতাতেও এর ব্যতিক্রম হয়নি।

“অনলাইন ভিডিওর ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার ফলে, আমাদের অতিথি ও ক্রু—বিশ্বের অন্যান্য মানুষদের মতোই—সমুদ্রেও ঠিক বাড়ির মতো ইন্টারনেট কানেকশন পাবেন বলে আশা করেন, যাতে তারা পরিবারের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। প্রচলিত GEO প্রযুক্তিভিত্তিক সার্ভিসগুলি ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মেলাতে পারছিল না, ফলে আমরা বিকল্প সমাধান খুঁজতে শুরু করি। আমরা জানতাম যে আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে আমাদের ক্রুজ লাইনগুলোতে অতিথিরা যে চিরপরিচিত আতিথেয়তা পেয়ে থাকেন তা অব্যাহত রাখা যায়।

প্রভাব


"Starlink, স্থলভিত্তিক কানেকশনের সমতুল্য অভিজ্ঞতা দেয় বলে, তা Carnival Corporation-এর অতিথিদের জন্য সেরা Wi-Fi অভিজ্ঞতা সরবরাহ করার লক্ষ্যটিকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে, এর ফলে আমাদের অতিথিরা আরো দ্রুতগতির নির্ভরযোগ্য কানেকশনের মাধ্যমে ছুটি কাটানোর সময় ছবি ও ভিডিও শেয়ার করা, মুভি স্ট্রিমিং ও লাইভ খেলা দেখা এবং অন্যান্য কন্টেন্ট উপভোগ করতে পারেন।"

বিদ্যমান GEO সার্ভিসগুলোর পরিপূরক হিসেবে, একাধিক Starlink কিট ব্যবহার করে Carnival Corporation লেটেন্সি, ব্যান্ডউইথ, আপটাইম এবং কভারেজের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে:
  • উন্নত সরঞ্জাম মনিটরিং
  • রিয়েল-টাইমে জাহাজের সাথে উপকূলের যোগাযোগ
  • ক্রুদের জন্য আরো সুব্যবস্থা এবং অতিথিদের জন্য আরো ভাল অভিজ্ঞতা
  • সাপোর্ট করে এমন ভিডিও / লাইভ স্পোর্টস স্ট্রিমিং
3x
বাড়তি থ্রুপুট
10x
লেটেন্সি হ্রাস
আমাদের টিমের সাথে যোগাযোগ করুন
আপনার ব্যবসায়িক কাজে দুর্দান্ত গতি আনতে কীভাবে Starlink ব্যবহার করবেন তা জানুন।
যোগাযোগ করুন
পেশাউপগ্রহ পরিচালকঅনুমোদিত রিসেলারগোপনীয়তা এবং আইনি
Starlink © 2025
Starlink হলো SpaceX-এর একটি বিভাগ। spacex.com-এ আমাদের ভিজিট করুন
STARLINK-এর সঙ্গে আপ টু ডেট থাকতে আগ্রহী?
সাইন আপ ক্লিক করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন