ব্যক্তিগত
ব্যবসা
আবাসিকরোমিং
সাইন ইন করুনসহায়তা কেন্দ্রউপলভ্যতা দেখানোর ম্যাপস্পেসিফিকেশনপরিষেবা প্ল্যানভিডিও নির্দেশিকাপ্রযুক্তিআপডেটকাস্টমারের গল্প
Starlink-এর উন্নত কানেক্টিভিটি ব্যবহার করে John Deere তার ডেটা-সমৃদ্ধ কার্যক্রম শুরু করেছে
আমাদের সাথে যোগাযোগ করুন
ক্রেতার নির্দেশিকা
ব্যবসার জন্য Starlink
আমাদের সাথে যোগাযোগ করুনক্রেতার নির্দেশিকা
সমস্ত কেস স্টাডি

পরিস্থিতি


কৃষি যন্ত্রপাতির বৈশ্বিক অগ্রদূত, John Deere কৃষকদের প্রতি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট কানেক্টিভিটি প্রদানের জন্য Starlink কে কাজে লাগিয়েছে। ইন্ডাস্ট্রিতে এই প্রথম যৌথ উদ্যোগে Starlink-এর লো-আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ককে জন ডিয়ারের প্রিসিশন কৃষি প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যা ব্র্যান্ডেড হয়েছে JDLink™ Boost হিসেবে।

সামঞ্জস্যপূর্ণ Starlink টার্মিনাল এবং 4G LTE মডেমগুলোর মাধ্যমে উপযুক্ত John Deere মেশিনে ইনস্টল করা হয়েছে, যার ফলে রিয়েল-টাইম ডেটা শেয়ারিং, রিমোট ডায়াগনস্টিকস এবং অটোনমাস অপারেশনগুলির জন্য John Deere অপারেশন্স সেন্টারের সাথে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি বজায় রাখা সক্ষম করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু হওয়া এই সল্যুশনটি নতুন এবং রেট্রোফিটেড উভয় ধরনের সরঞ্জামের কথা মাথায় রেখেই করা হয়েছে, সম্ভাব্য সম্প্রসারণের পরিকল্পনা সহ।

চ্যালেঞ্জ


মার্কিন যুক্তরাষ্ট্রের 60% কৃষক ও খামারিই মনে করেন যে তাদের ব্যবসা পরিচালনার জন্য পর্যাপ্ত ইন্টারনেট কানেক্টিভিটি নেই। ইউনাইটেড সয়াবিন বোর্ডের একটি প্রতিবেদন অনুসারে, "তাদের উৎপাদন যুক্তরাষ্ট্রের জিডিপিতে প্রায় 133 বিলিয়ন ডলারের অবদান রাখে," এবং হাই স্পিড, নির্ভরযোগ্য ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

John Deere-এর প্রোডাকশন এবং প্রিসিশন অ্যাগ প্রোডাকশন সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট অ্যারন ওয়েটজেল কানেক্টিভিটির গুরুত্বের উপর জোর দিয়ে বলেন: "কৃষকদের এই কানেক্টিভিটির সুবিধা শুধুমাত্র একটি কাজের জন্য নয় বরং এর প্রভাব অনেক বিস্তৃত। কানেক্টিভিটির মাধ্যমে অনেক সুযোগ-সুবিধার দ্বার উন্মোচিত হয়েছে, যা আগে সহজলভ্য ছিল না।" কানেক্টিভিটির এই ব্যবধানের ফলে ফসল মনিটরিং, সেচ এবং ফসল কাটার জন্য রিয়েল-টাইম ডেটা অ্যাক্সেসে বাধার সৃষ্টি হয় যা অপারেশনাল দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।
$13B+
গ্রামীণ ইন্টারনেটের অভাবে বার্ষিক কৃষি সরঞ্জাম ক্রয় প্রভাবিত হয়
33%
ইন্টারনেটের অভাবে কৃষকরা তাদের কৃষি সরঞ্জামের অপারেশনাল অদক্ষতার মুখোমুখি হন
32%
কৃষকরা তাদের অফিসের ইন্টারনেটকে নির্ভরযোগ্য বলে মনে করেন

ইমপ্যাক্ট


JDLink Boost™ এর সাথে Starlink এর ইন্টিগ্রেশন কৃষকদের জীবনকে আমূল বদলে দিয়েছে, কেননা তারা এখন পাচ্ছেন নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি এবং গুরুত্বপূর্ণ ডেটাতে নির্বিঘ্ন অ্যাক্সেস, ফলে সঠিক ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন।

  • ইন-ফিল্ড ডেটা শেয়ারিং: রিয়েল টাইম ডেটা শেয়ারিং এর ফলে রিসোর্সের সর্বোত্তম ব্যবহার সম্ভব হয়, যার ফলে অ্যাপ্লিকেশন প্রসেসগুলির দক্ষতা বৃদ্ধি পায় এবং অপচয় কমান সম্ভব হয়।
  • AutoPath™: ফিল্ড বাউন্ডারি অনুসারে পাথ অটোমেট করা গেলে সেটআপের সময় হ্রাস পাবে এবং মাঠের কাজকে আরও ফলপ্রসূ করবে।
  • রিমোট মনিটরিং এবং অ্যালার্ট: অদক্ষতার সমস্যাগুলি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো চিহ্নিত করা গেলে যন্ত্রপাতির সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করা যায়।
  • কানেক্টেড সাপোর্ট: গ্রাহক এবং ডিলাররা Expert Alerts™, Service ADVISOR™ Remote এবং Remote Display Access এর মতো সল্যুশনগুলো ব্যবহার করে যেকোনও সমস্যা দ্রুততর সময়ে সমধানের জন্য আরও ভালভাবে সহযোগিতা করতে পারে।
  • See & Spray™: রিয়েল টাইমে স্প্রেয়ার-মাউন্টেড সেন্সর ও ক্যামেরা থেকে প্রাপ্ত কৃষি ও যন্ত্রের তথ্য দ্রুত বিশ্লেষণ ও অবিলম্বে পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করে।
  • ফসল কাটার অটোমেশন: যে সমস্ত সেন্সর এবং অটোমেটেড সিস্টেম কম্বাইনকে কন্ট্রোল করে সেগুলি ইন্টিগ্রেট করার ফলে কোনো এলাকা বাদ পড়ে না ও ফসল কাটার দক্ষতা বৃদ্ধি পায়।
আমাদের টিমের সাথে যোগাযোগ করুন
আপনার ব্যবসায়িক কাজে দুর্দান্ত গতি আনতে কীভাবে Starlink ব্যবহার করবেন তা জানুন।
যোগাযোগ করুন
পেশাউপগ্রহ পরিচালকঅনুমোদিত রিসেলারগোপনীয়তা এবং আইনি
Starlink © 2025
Starlink হলো SpaceX-এর একটি বিভাগ। spacex.com-এ আমাদের ভিজিট করুন
STARLINK-এর সঙ্গে আপ টু ডেট থাকতে আগ্রহী?
সাইন আপ ক্লিক করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন